শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রে লাভা বোমার আঘাতে আহত ২৩ নৌকাযাত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮
  • ৩১৭ বার পড়া হয়েছে
হাওয়াই, লাভা বোম, পর্যটকবাহী নৌকা, আহত, Hawaii, Lava Bomb, Tour Boat, Injured,

অনলাইন ডেস্কঃ 

যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে একটি লাভা বোমা বা গলিত শিলার উড়ন্ত শিখার আঘাতে পর্যটকবাহী নৌকায় আঘাত হানায় ২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হাওয়াই কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট।

স্থানীয় সময় সোমবার সকালে লাভার আঘাতে নৌকার ছাউনি ছিদ্র হয়ে যায় এবং এটি ওয়াইলোয়া বন্দরে ফিরে আসে বলে জানিয়েছে সিএনএন। নৌকাটিতে ৪৯ জন ছিলেন বলা জানা গেছে কিন্তু তাদের কতজন পাটাতনে ছিলেন তা জানা যায়নি।

হিলো মেডিকেল সেন্টার জানিয়েছে, হাসপাতালটিতে এই ঘটনায় আহত হওয়া ১৩ জনকে চিকিৎসা দেয়া হয়। এছাড়া অপেক্ষাকৃত কম আহত হওয়া ১০ জন ওয়াইলোয়া বন্দরে পৌঁছালে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ১৩ জনের মধ্যে চারজনকে অ্যাম্বুলেন্সে হিলো মেডিকেল সেন্টারে নেয়া হয়। এই চারজনের মধ্যে পা ভেঙে যাওয়া ২০ বছরের এক তরুণীর অবস্থা খুবই মারাত্মক। অন্য তিনজনের অবস্থা স্থিতিশীল আছে।

তবে ঠিক কোথায় ও কখন এই ঘটনা ঘটে তা অস্পষ্ট। নৌকাটি ফিরে আসতে দেখা এক প্রত্যক্ষদর্শী বলেন, এটি শিলায় পূর্ণ ছিল এবং কিছু লোক এটা থেকে নামার চেষ্টা করছিলেন। একজনকে তো স্ট্রেচারে নিয়ে নামাতে হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451