বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গাইলে পুলিশবাহী মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮
  • ১৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

টাঙ্গাইলে পুলিশবাহী একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় তিনি পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরো চারজন।

মঙ্গলবার ভোর ৫টার দিকে শহরের কুমুদিনী কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও চৌধুরীবাড়ী এলাকার স্কুলছাত্রী জান্নাতুল ফেরদৌস বর্না (১৯), তার খালাতো ভাই ফারুক (৪২) এবং মামা সিরাজুল ইসলাম (৫৫)।

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার উপপরিদর্শক (এসআই) তানভীর আহমেদ জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা থেকে মাইক্রোবাস নিয়ে কয়েকজন পুলিশ সদস্য অপহৃত জান্নাতুল ফেরদৌস বর্নাকে উদ্ধার করতে রাজশাহী যায়। সেখান থেকে ফেরার পথে তারা টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের উদ্দেশে রওনা হন।

শহরের কুমুদিনী কলেজ মোড় সড়কে স্পিড ব্রেকারের প্রচণ্ড ঝাঁকুনিতে মাক্রোবাসের পিছনে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়।

এতে ঘটনাস্থলেই প্রাণ হারান জান্নাতুল ফেরদৌস বর্না ও তার খালাতো ভাই ফারুক। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান বর্নার মামা সিরাজুল ইসলাম।

এ ঘটনায় আহতরা হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার এসআই তানভীর (৩৩), এএসআই হাবিব (৩০), পুলিশ কনস্টেবল আজাহার (৪৫) ও মাইক্রোবাস চালক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া এলাকার আকতার (৩৫)। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451