মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৫ জুলাই, ২০১৮
  • ৩২৭ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ  

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার মধ্যরাতে সদর উপজেলার বাঁশদহা গ্রামের কয়ারবিলের ব্রিজের পাশে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও বেশকিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা গ্রামের আব্দুল গণির ছেলে দেলোয়ার হোসেন (৩৮) ও কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আবুল কাশেমের ছেলে আবুল কালাম আজাদ (৪০)।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদের ভাষ্যমতে, শনিবার বিকেলে গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক ব্যবসায়ী দেলোয়ার ও আবুল কালামকে কিছু গাঁজা ও ফেনসিডিলসহ সদর উপজেলার বাঁশদহা বাজার থেকে আটক করে। রাতে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে রাতে মাদকের একটি বড় চালান ভারত থেকে সীমান্ত পার হয়ে দেশে আসবে। তাদেরকে নিয়ে মাদকের চালান উদ্ধারে যায় পুলিশ।
গভীর রাতে বাঁশদহা গ্রামের কয়ার বিল এলাকায় পৌঁছাতেই সেখানে আগে থেকে ওত পেতে থাকা মাদক ব্যবসায়ীদের সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে দুজনকে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখা যায়। গ্রামবাসীর সহায়তায় তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে  কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, এক  রাউন্ড গুলি ও বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওসি মারুফ আহমেদ বলেন, নিহত দুজনই মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় এসআই রিয়াদুল, এএসআই সুমন, এএসআই মাজেদুল ও দুই কনস্টেবল রুবায়েত ও তুহিন আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451