সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করে দিয়েছে সরকার : মির্জা ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৪ জুলাই, ২০১৮
  • ২৬০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করে দিয়েছে। বিরোধী দলের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। কোথাও ন্যূনতম কথা বলার পরিবেশ নাই।বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন সেমিনার হলে জিয়া পরিষদের আলোচনা সভা করতে না দেয়ার প্রতিবাদে ইন্সটিটিউশনের সামনে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, আমরা বারবার বলে আসছি এই সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। সারা দেশে যে কথা বলার, সভা সমাবেশ করার কোনো গণতান্ত্রিক অধিকার নেই তারই প্রমাণ আজকে প্রোগ্রাম করতে না দেয়া।তিনি বলেন, এই স্বৈরাচারী সরকার জনগণের বুকের উপর পাথরের মত চেপে বসেছে। বিরোধী দলের নেতাকর্মীদের শুধু গ্রেফতার নির্যাতন করেই ক্ষান্ত হয়নি, সভা সমাবেশের রাজনৈতিক অধিকারও হরণ করেছে।বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদী সরকার কথা বলার ন্যূনতম অধিকারটিও কেড়ে নিয়েছে। এর মাধ্যমে সরকার একটি ভয়ানক পরিবেশ সৃষ্টি করেছে। আজ প্রশাসন আমাদের জিয়া পরিষদের পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে দিচ্ছে না। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451