শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় ভিসা সেন্টার উদ্বোধন করলেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৪ জুলাই, ২০১৮
  • ৩১৪ বার পড়া হয়েছে
ভারতীয় ভিসা সেন্টার উদ্বোধন করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ভারতীয় ভিসা সেন্টার উদ্বোধন করেছেন বাংলাদেশ সফররত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভিসা সেন্টারটি স্থাপন করা হয়েছে।শনিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় ভিসা সেন্টারটি উদ্বোধনের সময় দুই দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন ভিসা আবেদন কেন্দ্রে ঢাকায় বিদ্যমান সব ভিসা আবেদন কেন্দ্র (মতিঝিল, উত্তরা, গুলশান ও মিরপুর রোড) প্রতিস্থাপিত হবে। একই সঙ্গে ভারতীয় ভিসা আবেদন জমা দেওয়ার জন্য বিদ্যমান ই-টোকেন (সাক্ষাৎকার) ব্যবস্থাও থাকবে না।মতিঝিল ও উত্তরায় অবস্থিত ভিসা আবেদন কেন্দ্রগুলো ১৫ জুলাই ২০১৮ থেকে যমুনা ফিউচার পার্কের নতুন ভিসা আবেদন কেন্দ্রে প্রতিস্থাপিত হবে। বাকি দু’টি ভিসা আবেদন কেন্দ্রও (গুলশান ও মিরপুর রোড) ৩১ আগস্ট ২০১৮ এর মধ্যে নতুন ভিসা আবেদন কেন্দ্রে স্থানান্তরিত হবে।এরপর থেকে ঢাকায় এটিই হবে পূর্ব নির্ধারিত সাক্ষাৎকারসূচি ছাড়াই সব শ্রেণীর ভিসা আবেদনের জন্য একমাত্র ভিসা আবেদন কেন্দ্র।যমুনা ফিউচার পার্কে নতুন ভিসা আবেদন কেন্দ্র একটি মডেল ভিসা কেন্দ্র হবে। ১৮ হাজার ৫শ বর্গফুট বাণিজ্যিক এলাকায় অবস্থিত এ ভিসা আবেদন কেন্দ্রে থাকছে নানাবিধ সুবিধা। এর কম্পিউটার নিয়ন্ত্রিত টোকেন ভেন্ডিং মেশিনে প্রত্যাশিত প্রতীক্ষা সময় নির্দেশিত হবে। সেইসঙ্গে থাকছে আরামদায়ক বসার ব্যবস্থা ও শীতাতপ নিয়ন্ত্রিত অপেক্ষার স্থান, কফি ও কোমল পানীয় ভেন্ডিং মেশিন, খাবার দোকান ও আবেদন জমা দেওয়ার জন্য ৪৮টি কাউন্টার।জ্যেষ্ঠ নাগরিক, নারী, মুক্তিযোদ্ধা ও ব্যবসা ভিসা আবেদনের জন্য আলাদা কাউন্টার থাকবে। একটি বিশেষ সহায়তা ডেস্ক ও প্রিন্টিং, ফটোকপি ইত্যাদি সেবাগুলির জন্য কাউন্টার থাকবে যেখানে মূল্য পরিশোধ করে সেবাগুলো পাওয়া যাবে। একটি প্রশস্ত ও নিরাপদ বিপণীকেন্দ্রে নতুন ভিসা আবেদন কেন্দ্র হওয়ায় আবেদনকারীদের আরামদায়ক ও নিরবচ্ছিন্ন ভিসা সেবা সম্ভব হবে এবং আবেদনের জন্য অপেক্ষা করার সময়ও কমবে।যমুনা ফিউচার পার্কে ভিসা আবেদনসেবা সমন্বয় ও সুযোগ-সুবিধাগুলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া আরও সুদৃঢ় করতে এবং ভারত ও বাংলাদেশের মানুষের সম্পর্ক শক্তিশালী করার জন্য ভারতীয় স্টেট ব্যাংকের সহযোগিতায় ভারতীয় হাইকমিশনের অব্যাহত প্রচেষ্টারই প্রতিফলন এই ভিসা সেন্টার।তিনদিনের সফরে শুক্রবার সন্ধ্যা ৬টায় একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451