বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তানে নির্বাচনী সভায় নিহতের সংখ্যা বেড়ে ১৩২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৪ জুলাই, ২০১৮
  • ৪৭১ বার পড়া হয়েছে
পাকিস্তানে নির্বাচনী সভায় নিহতের সংখ্যা বেড়ে ১৩২

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানে পৃথক দুটি নির্বাচনী সমাবেশে বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১৩২ জন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫০ জনের বেশি মানুষ। অস্থিতিশীল বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছাকাছি মাসতুঙ্ক শহরে এক হামলায় বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) নেতাসহ ১২৮ জন নিহত হয়েছেন। একইদিন আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ারে আরেক নির্বাচনী সভায় বোমার বিস্ফোরণে চারজন নিহত হয়। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, মাসতুঙ্কে হতাহতদের মধ্যে একজন স্থানীয় প্রার্থীও রয়েছেন। পরে তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করে।

নিহতদের মধ্যে বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদের প্রার্থী সিরাজ রাইসানিও রয়েছেন বলে জানিয়েছেন, তার পরিবার। তিনি বেলুচিস্তান আওয়ামী পার্টির হয়ে নির্বাচনী লড়ছিলেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, একটি জনাকীর্ণ ভবনের ভেতর ওই প্রচারণা সমাবেশে হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়।

স্থানীয় সাংবাদিক আত্তাহ উল্লাহ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ভবনের ভেতর মানুষের ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছি। আহতরা ব্যথা ও কষ্টে কাঁদছিলেন।

আগামী ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক নির্বাচন। তবে নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই বেশ কয়েকটি সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটেছে। এর আগে মঙ্গলবার পেশোয়ারে আরেকটি সমাবেশে বোমা হামলায় আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি)-র নেতা হারুন বিলোরসহ ২২ জন নিহত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451