বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৪ জুলাই, ২০১৮
  • ২০৪ বার পড়া হয়েছে

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দুলর্ভপুর গ্রামে
নানার বাড়ীতে বেড়াতে এসে শুক্রবার বিকেলে পুকুরের পানিতে ডুবে
ভাই-বোনের মৃত্যু হয়েছে। এঘটনায় পুকুরে ডুবে অপর এক শিশু আহত
হয়েছে।
নিহত সেতু (১৩) গিলাশ্বর দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ও
তানজীদ আহমেদ (৭) গিলাশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয়
শ্রেণীর ছাত্র। তারা দুজনেই আপন ভাইবোন। তারা পার্শ্ববর্তী গিলাশ্বর
গ্রামের বাবুল মিয়ার সন্তান। এঘটনায় সেতু ও তানজীদের আপন
খালাতো বোন নিহালিয়া গ্রামের আহম্মদ আলীর মেয়ে সুমাইয়া
আক্তার (১০) পানিতে ডুবে আহত হয়েছে।
বরমী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য নাজমুল হক আকন্দ রনি
জানান, শুক্রবার সকালে সেতু, তানজীদ আহমেদ ও সুমাইয়া তাদের
মায়েদের সাথে উপজেলার দুলর্ভপুর গ্রামে নানার বাড়ি জালাল উদ্দিনের
বাড়ীতে বেড়াতে আসে। বিকেলে নানার বাড়ির পূর্ব পার্শ্বের পুকুর
পাড়ে চার-পাঁচজন বাচ্চাসহ তারা খেলা করছিল। হঠাৎ করে সেতু,
তানজীদ ও সুমাইয়াকে তাদের সাথে খেলতে না দেখে স্বজনেরা তাদের
আশপাশে খোজাখুঁজি শুরু করে। পরে তাদের সাথে থাকা অন্য বাচ্চাদের
জিজ্ঞেস করলে তারা পুকুরের পানিতে নেমেছিল বলে জানায়। স্থানীয়রা
আধা ঘন্টা চেষ্টা করে সন্ধ্যা ৬টার পর পুকুর থেকে সেতু ও তানজীদের
মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহতবস্থায় সুমাইয়াকে উদ্ধার বরমী একটি
বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। আহত সুমাইয়া এখন শঙ্কামুক্ত বলে
জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক। এঘটনায় এলাকায় শোকের
ছায়া নেমে এসেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451