শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ঢাকায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ২৮২ বার পড়া হয়েছে
ঢাকায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

ঢাকা : তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার বিকেলে বিশেষ এয়ারক্রাফটে তিনি ঢাকায় পৌঁছান। তার সফরসঙ্গী হিসেবে আছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শীর্ষ কর্মকর্তারা।পৌঁছানোর পর তিনি সরাসরি হোটেল প্যান প্যাসেফিক সোনারগাঁওয়ে হোটেলে ওঠেন।

সফরসূচি অনুসারে, ভারতীয় স্বারষ্ট্রমন্ত্রী শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।এদিন বেলা সাড়ে ১১টায় যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার উদ্বোধন করবেন। ওইদিন বেলা আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করবেন। বিকেল সোয়া ৪টা থেকে পৌনে ৫টা পর্যন্ত ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে অবস্থান করবেন।সন্ধ্যা সোয়া ৭টায় তিনি বিজিবি সদর দপ্তরে যাবেন। সেখানে নৈশভোজে অংশ নেবেন। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।রাজনাথ সিং রোববার সকাল পৌনে ৯টা থেকে ৯টা পর্যন্ত ঢাকেশ্বরী মন্দিরে অবস্থান করবেন। এদিন একটি বিশেষ এয়ারক্রাফটে সকাল ১০টা ২০ মিনিটে তিনি রাজশাহী পৌঁছাবেন। সকাল সাড়ে ১০টার পর তিনি রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে আইটি এবং ফরেনসিক ল্যাব উদ্বোধন করবেন। বেলা দেড়টায় রাজশাহী বিমানবন্দর থেকে বিশেষ এয়ারক্রাফটে নয়াদিল্লির উদ্দেশে তিনি রওনা হবেন।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451