মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দাদি-নাতি নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ৩১৫ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন অনলাইন ঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গুর গ্রামে ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতি নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সোফিয়া বেগম (৬০) ঘাটাইল উপজেলার রসুলপুর এলাকার বাসিন্দা। আর নিহত শিশুটির নাম আহাদ আলী (৫)। তার বাবার নাম সবুর আলী।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত ) মনসুর আলী আরিফ ও স্থানীয় লোকজন জানান,  আহাদকে নিয়ে সোফিয়া কালিহাতী উপজেলার রাজাবাড়ি এলাকায় আনছার আলীর বাড়িতে বেড়াতে যান। আজ সকালে শিশুকে নিয়ে রেললাইন দিয়ে হাঁটতে হাঁটতে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে তারা ট্রেনে কাটা পড়ে। এ ঘটনার পর স্বজনরা লাশ দুটি তাদের গ্রামের বাড়িতে নিয়ে যান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451