শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আজ বিকেলে ঢাকা আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ২৮০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ বিকেলে ঢাকা আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের প্রায় দুই বছর পর বাংলাদেশে আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। সফরে সন্ত্রাস দমনবিষয়ক সহযোগিতা, তরুণদের উগ্রপন্থায় দীক্ষিত করতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চেষ্টা এবং রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করবেন।

আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় কুর্মিটোলার বঙ্গবন্ধু এয়ার বেইসে একটি বিশেষ বিমানে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে তার।

পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করবেন। সফরে রাজনাথ সিংয়ের সঙ্গে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শীর্ষস্থানীয় কর্মকর্তারা থাকবেন। বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ চলাচল, গবাদিপশু, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রীর চোরাচালান প্রতিরোধে বিদ্যমান ব্যবস্থা শক্তিশালী করা নিয়ে আলোচনা করবেন প্রতিনিধিরা।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। ওইদিন দুপুর আড়াইটা থেকে বিকাল চারটা পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করবেন। এরপর যাবেন ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে। ১৫ জুলাই রবিবার সকালে রাজনাথ সিং ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করবেন। সেখান থেকে যাবেন রাজশাহীর সারদায়। রাজশাহী থেকেই ওই দিনই দেশে ফিরে যাবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451