শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চীনের সিচুয়ান প্রদেশে শিল্পপার্কে বিস্ফোরণ, নিহত ১৯

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ২৯৬ বার পড়া হয়েছে

বিবিসি, 

চীনের সিচুয়ান প্রদেশের একটি শিল্পপার্কে বিস্ফোরণে ১৯ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। আজ শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

জিয়াংআন অঞ্চলের কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইবিন গেংদা টেকনোলজির মালিকানাধীন রাসায়নিক কারখানায় এ বিস্ফোরণ ঘটে।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরণের ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে। এতে কারখানা থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।

কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।

সিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া আগুন শুক্রবার ভোরে নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আহত ব্যক্তিরা আশঙ্কামুক্ত। বিস্ফোরণ ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

ইবিন হেংদা কোম্পানি খাদ্য ও ফার্মাসিউটিক্যালস শিল্পের জন্য রাসায়নিক উৎপাদন করে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, কারখানার তিনতলা ভবনটি বিস্ফোরণের পর ধসে যায় এবং এতে আশপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451