মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শেষ হলো  ‘‘ ইসসিরে ’’ শর্টফিল্ম’র চিত্রগ্রহণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ৩৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
অবশেষে শেষ হলো নাফিসা টেলিফিল্ম’র ব্যানারে নির্মিত বাস্তবধর্মী
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘‘ ইসসিরে ’’র চিত্রগ্রহণ। নারায়ণগঞ্জের বন্দর
উপজেলাধীন চিনারদী গ্রামের ৪টি সুন্দর লোকেশনে এটির দিবারাত্রি
চিত্রগ্রহণ সম্পন্ন হয়। সাব্বির আহমেদ সেন্টুর চিত্রনাট্য ও পরিচালনায়
এটির চিত্রগ্রহণে ছিলেন নাট্যকার ও পরিচালক এম আর হায়দার রানা। সহকারি
চিত্রগ্রাহক ছিলেন সুজন ও রাব্বী। পরিচালনা সহকারি হিসেবে ছিলেন
চলচ্চিত্র নির্মাতা পারভেজ শরীফ। সার্বিক সহযোগিতায় ছিলেন সাউন্ডটেক
ক্যাসেট কোম্পানীর প্রযোজক মিলন সরকার,নাট্যাভিনেতা সাংবাদিক সাইফুল্লাহ
মাহমুদ টিটু,ফজর আলী লুঙ্গি’র মডেল সামসুল হাসান,মিডিয়া ভিশন কালচারাল
একাডেমীর পরিচালক সোনিয়া আহমেদ ও মোঃ জামান। চলচ্চিত্রটিতে অভিনয় করেন
মীর আনোয়ার হোসেন,মাসুম,মিতু
মফিজ,তোতা,হানিফ,বাবু,ওয়ালিউল্লাহ,সুমন,বকুল,নুরুজ্জামান,শহীদ,ফয়সালউল্লাহ,জুয়েল,মনিষা,জয়,সুরমি,লগ্ন,আপন,জামান,মোহন,সাইদুর,সুভাস
ও শিশু শিল্পী ফাতেমা। আসন্ন ঈদ উল আযহায় চলচ্চিত্রটি দেশের একটি প্রথম
শ্রেণীর স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। শর্টফিল্মটি’র
চিত্রগ্রহণ সম্পন্ন হওয়ায় পরিচালক সন্তুষ্টি প্রকাশ করে দর্শকদের
উদ্দেশ্যে বলেন,বর্তমান প্রেক্ষাপটের উপর নির্মিত চলচ্চিত্রটি আশা করি
ভাল লাগবে এবং সব সময় যেন দর্শকের চাহিদা অনুযায়ী নতুন কিছু উপহার দিতে
পারি সেই প্রত্যাশা ও দোয়া সবার কাছ থেকে কামনা করছি। পরিশেষে তিনি
কলাকূশলদেরকে ধন্যবাদ জানিয়ে শ্যূটিং স্পট চিনারদী ও বেজেরগাঁও
গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শর্টফিল্মটি বর্তমান
প্রেক্ষাপটের উপর নির্মিত। যেই মুহুর্তে সরকার তৃতীয় লিঙ্গের লোকজনদেরকে
তাদের অধিকার নিশ্চিতকরণে উদ্যোগ নিচ্ছে ঠিক সেই মুহুর্তে তাদের কিছু
বিপথগামীরা দেশের আনাচে কানাচে নিরীহ লোকজনের কাছ থেকে নানা অজুহাতে
টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে। কেউ না দিলে তাদেরকে করা হচ্ছে নাজেহাল এমনকি
অপ্রীতিকর ঘটনারও জন্ম দিেেচ্ছ তারা। এই সকল কাহিনী তুলে ধরতেই নাফিসা
টেলিফিল্ম এর এই প্রয়াস।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451