বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাল ঢাকায় আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮
  • ২৯৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আগামীকাল শুক্রবার তিন দিনের এক রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন। রাজনাথ সিংয়ের সফরসঙ্গী হিসেবে থাকবেন স্বরাষ্ট্র ও  সীমান্ত নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। সফরকালে তিনি সন্ত্রাস-দমন সহযোগিতা, চরমপন্থিগ্রুপগুলোর দ্বারা তরুণদের উদ্বুদ্ধ হওয়া ও রোহিঙ্গা উদ্বাস্তুসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন  বলে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে বিশেষ বিমানে তিনি দিল্লি থেকে ঢাকায় পৌঁছাবেন। শনিবার সকালে তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এরপর দুপুর আড়াইটা থেকে বিকাল ৪টা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করবেন। এরপর যাবেন ধানমন্ডী ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে।
রবিবার সকালে পরিদর্শন করবেন ঢাকেশ্বরী মন্দির। এরপর যাবেন রাজশাহীর সারদায়। রাজশাহী থেকেই ওই দিনই ফিরে যাবেন দিল্লিতে।
সুত্র, ইত্তেফাক

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451