বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম জেলা শিবির নেতা কুতুবউদ্দিন অস্ত্রসহ গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮
  • ৩০৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের আহ্বায়ক কুতুবউদ্দিন শিবলীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে সীতাকুণ্ডের মাদামবিবিরহাট চেয়ারম্যানঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি দেশি তৈরি এলজি ও ৫ রাউন্ট কার্তুজ উদ্ধার করা হয়েছে।

শিবলীর বিরুদ্ধে সীতাকুণ্ড থানাসহ নগরীর বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ও একটিতে দুই বছরের সাজা রয়েছে। শিবলী সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে উপজেলা মাদামবিবিরহাট চেয়ারম্যানঘাটা এলাকায় অভিযান চালিয়ে শিবলীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্য অনুযায়ী, একটি দেশি তৈরি এলজি ও ৫ রাউন্ট কার্তুজ উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি ইফতেখার হাসান বলেন, কুতুবউদ্দিন শিবলী চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের আহ্বায়ক। তার বিরুদ্ধে থাকা ১৩টি মামলার মধ্যে ৬টিতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া একটি মামলায় তার দুই বছরের সাজা হয়েছে। বৃহস্পতিবার ভোরে অস্ত্র উদ্ধারের ঘটনায় শিবলীর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451