বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কোটা আন্দোলনকারী জসিম-ফারুক-মশিউর দুদিনের রিমান্ডে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮
  • ৩১৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুর মামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেনসহ তিন শিক্ষার্থীর দুদিন করে রিমান্ডের অনুমতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ এই রিমান্ডের অনুমতি দেন। অন্য দুই শিক্ষার্থী হলেন কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনের সঙ্গে যুক্ত জসিম উদ্দিন এবং মশিউর।

এই মামলার চার আসামির মধ্যে তরিকুল ইসলামের পরীক্ষা থাকায় তার রিমান্ড শুনানি হয়নি। আগামী ১৭ জুলাই তার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক(রমনা) বাহাউদ্দিন ফারুকী চার আসামির জন্যই সাত দিন করে রিমান্ডের আবেদন করেন।

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, শাহিদ রিজভী ও সাহারা হোসেন রিমান্ড বাতিল করে চার শিক্ষার্থীর জামিনের আবেদন করেন।

এর আগে, গত ২ জুলাই তথ্য ও যোগাযোগপ্রযু্ক্তি আইনের মামলায় পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খানকে পাঁচ দিনের রিমান্ড দেন ঢাকার সিএমএম আদালত। পরে আবার আলাদা দুই মামলায় পাঁচদিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা অনেক দিন ধরে আন্দোলন করে আসছেন।

গত ৮ এপ্রিল শাহবাগে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিপেটা করলে এবং কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মারলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরদিন এই আন্দোলন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।

এরপর ১১ এপ্রিল সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের ঘোষণা দেন। কিন্তু এই বিষয়ে প্রজ্ঞাপন জারি না হওয়ার আবারও আন্দোলনে নামে শিক্ষার্থীরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451