সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সংসদ ভোটের তফসিল অক্টোবরের শেষে : ইসি সচিব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮
  • ৪৬০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী অক্টোবরের শেষের দিকে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সভা শেষে হেলালুদ্দীন আহমদ এ কথা বলেন।

হেলালুদ্দীন বলেন, ‘তফসিল ঘোষণার আগেই যাতে ৩০০টি আসনের সব ধরনের ভোটার তালিকা এবং ভোটার তালিকার সিডি প্রস্তুত থাকে সেজন্য প্রধান নির্বাচন কমিশন কে এম নুরুর হুদা সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনা প্রদান করেছেন।’

সচিব বলেন, ‘হিজড়া জনগোষ্ঠীকে তৃতীয় লিঙ্গ হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন নির্বাচন কমিশন। যেহেতু বিদ্যমান ভোটার তালিকায় তারা পুরুষ অথবা নারী ভোটার হিসেবে আছেন। এই মুহূর্তে আমরা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ কিংবা আলাদা কবো না। তবে কেউ যদি আবেদন করে তার আবেদনের পরিপেক্ষিতে আমরা তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করব। তবে আগামী বছর থেকে যখন ভোটার তালিকা হালনাগাদ করা হবে তখন থেকেই কিন্তু তাদের তৃতীয় লিংগ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।’ তিনি বলেন, ‘আগামী বছর ১ মার্চ থেকে জাতীয় ভোটার দিবস পালনের জন্য সরকার অনুমোদন করেছে। সেজন্য আগামী বছর থেকে জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের জন্য প্রধান নির্বাচন কমিশনার নির্দেশনা দিয়েছেন। দিবসটি উদযাপনের জন্য জেলা এবং উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা এখন থেকেই দিবসটি পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন।’

ইসি সচিব আরো জানান, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১০টি, সিলেট ও রাজশাহীর দুটি করে কেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451