বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাপানের পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতে মৃত বেড়ে ১৩০

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮
  • ৫১৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

জাপানের পশ্চিমাঞ্চলে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩০ জনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জাপানে তিন দশকের মধ্যে বৃষ্টিপাতের কারণে এবারই সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হলো।

উদ্ধারকর্মীরা কাদা মাড়িয়ে এবং আবর্জনার স্তূপ পরিষ্কার করার কাজ করছেন জীবিতদের উদ্ধারের জন্য। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, এখনো ৫৯ জন নিখোঁজ রয়েছেন।

নদ-নদীর পানি তীর উপচে পড়ার পর সংশ্লিষ্ট এলাকা থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বোন ও দুই সন্তানকে খুঁজছেন কসুকে কিয়োহারা (৩৮)। তিনি বলেন, ‘আমার পরিবারকে সবচেয়ে খারাপ খবর শোনার জন্য প্রস্তুতি নিতে বলেছি।’

বন্যা সংকট পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী শিনজো আবে বিদেশ সফর বাতিল করেছেন।

ওকায়ামা অঞ্চলসহ আক্রান্ত এলাকাগুলোয় এখনো বন্যা সতর্কতা জারি রয়েছে।

আগামী কয়েক দিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতি ভালো হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে উদ্ধার তৎপরতায় গতি আসবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451