শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জে নিখোঁজের ২২ দিন পর স্বর্ণ ব্যবসায়ীর তিন টুকরো লাশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮
  • ৪১৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

নিখোঁজ হওয়ার ২২ দিন পর নারায়ণগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষের বস্তাবন্দি তিন টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টায় নগরীর আমলাপাড়ায় একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে লাশটি উদ্ধার করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, দুই দিন আগে প্রবীর চন্দ্র ঘোষের ব্যবসায়িক অংশীদার পিন্টু দেবনাথ ও তাঁর এক বন্ধুকে জেলা গোয়েন্দা পুলিশ আটক করে। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী নিহত প্রবীরের ব্যবসা কেন্দ্র থেকে ৫০০ গজ দূরে পিন্টু দেবনাথের ভাড়াবাড়ির সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালিয়ে তিনটি বস্তায় তিন টুকরো লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ব্যবসায়িক স্বার্থে তাঁকে হত্যা করা হয়েছে।

গত ১৮ জুন রাত সাড়ে ৯টায় নগরীর কালীর বাজার এসি ধর সড়ক থেকে স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষ নিখোঁজ হন। একদিন পর তাঁর বাবা ভোলানাথ ঘোষ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর প্রবীর চন্দ্র ঘোষকে উদ্ধারের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি, মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন স্বর্ণ ব্যবসায়ীরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451