শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

জাবি সিনেট অধিবেশন প্রতিরোধে কর্মসূচি পালন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৩০১ বার পড়া হয়েছে

 

মোঃ ফরহাদ হোসনে,স্টাফ রিপোর্টার;

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম বার্ষিক সিনেট অধিবেশন প্রতিরোধের অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগপন্থী শিক্ষক ও সিনেটরদের একাংশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনের তিনটি ফটকে ব্যানার ঝুলিয়ে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষকরা। এতে পুরাতন প্রশাসনিক ভবনের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। কর্মকর্তা ও কর্মচারী নিজ নিজ কার্যালয়ে প্রবেশ করতে পারেনি।

বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ ও ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল জোট’ এই ব্যানারে তারা কর্মসূচী পালন করছেন। ব্যানারে তারা উল্লেখ করেছেন, ‘উপাচার্যের অ্যাক্ট, স্ট্যটুট ও কার্যপ্রণালি বিধি লংঘনের প্রতিবাদে এই কর্মসূচী পালন করছেন।

এদিকে ঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ এর সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, ১৯৭৩ এর অ্যাক্ট অনুসারে সিনেট সদস্যদের মধ্যে থেকে ৩জন সিন্ডিকেট সদস্য ও ১জন অর্থ কমিটির সদস্য নির্বাচনের বিষয়টি সিনেট আলোচ্যসূচিতে অন্তর্ভূক্ত না করার আমরা সিনেট অধিবেশন প্রতিরোধ করছি।’

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার বেলা ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এই সিনেট অধিবেশন থেকে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেট পাশ ও সিনেটররা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জাননো হয়েছে ‘সিনেট অধিবেশনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451