মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের ফুটবল উন্মাদনা ফিফার ফেসবুক পেইজে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৩১৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশে সাজ সাজ রব পড়ে যায়। রাশিয়া বিশ্বকাপে এই উন্মাদনা সারা বিশ্বের মানুষ জেনেছে। জেনেছে মেসি-রোনালদোরাও। এবার বিশ্বকাপের জন্য নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে বাংলাদেশকে তুলে ধরল ফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বিশ্বকাপের মঞ্চে নেই বাংলাদেশ। অতীতেও কখনো বিশ্বকাপ খেলতে পারেনি বিশ্ব র্যাংকিংয়ের তলানিতে থাকা দলটি। অথচ বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে চলছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমিদের কিছু কার্যকলাপের ছবি পোষ্ট করে সেখানে প্রশংসামূলক ক্যাপশনে দিয়েছে ফিফা।

ফিফা লিখেছে, ‘বিশ্বকাপে খেলার যোগ্যতা কখনও অর্জন করতে পারেনি। বাংলাদেশ বিশ্বের অন্যতম দেশ যেখানে নিবেদিত সমর্থক ফুটবল জ্বরে ভুগছে।’ লেখার শেষে বাংলাদেশের পতাকার ছবিও দিয়েছে ফিফা।

ক্যাপশনের সাথে চারটি ছবি পোষ্ট করেছে ফিফা। প্রথম তিনটি ছবিই বাংলাদেশের পুরান ঢাকার গোল ফেস্টের এবং চতুর্থ ও শেষটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার ছবি। ওই পোস্টে ১৩ ঘন্টায় সর্বমোট ৪৫ হাজার লাইক পড়েছে। এছাড়া কমেন্ট বক্সে বিভিন্ন দেশের ফুটবল প্রেমিদের শুভেচ্ছার বার্তায় ভরপুর পোস্টটি।

রিকার্ডো চুনহা নামে এক ব্রাজিলিয়ান লিখেছে, ‘বাংলাদেশে ব্রাজিলের এত সমর্থক দেখে আমি অবাক হয়ে গেছি। আমি আশা করব ২০২২ কাতার বিশ্বকাপে কিংবা কোনো প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে খেলবে বাংলাদেশ ফুটবল দল।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451