শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা  পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি দূরীকরণে বর্তমান প্রশাসকের বক্তব্য পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় ট্রাক চালক নিহত আহত-১৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৩৯০ বার পড়া হয়েছে
dav

 

টি.আই সানি, গাজীপুর ঃ
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মেম্বারবাড়ি ন্যাশনাল ফিড মিলের
সামনে বাসের ধাক্কায় এক ট্রাক চালক নিহত এবং বাসের ১৫ জন যাত্রী আহত
হয়েছে। আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। ট্রাক চালক রিপন মিয়া (৩৩)
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামের হোসেন
আলীর ছেলে। রোববার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়,
মহাসড়কের পাশে ট্রাকটির চাকা লাগানোর সময় ময়মনসিংহগামী আশিক
পরিবহনের বাসটি পেছন দিক থেকে সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাক
চালকের মৃত্যু হয়। বাসে থাকা যাত্রীরা আহত হলে স্থানীয়দের সহযোগীতায়
গাজীপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে। মাওনা
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) দেলোয়ার হোসেন বলেন,গত রাত দেড়টার
দিকে মেম্বারবাড়ি ন্যাশনাল ফিড মিলের পশ্চিম পাশের সড়কে রিপনের নিজ
মালিকানাধীন ট্রাকটি হঠাৎ বিকল হয়ে যায়। রিপন গাড়ি থামিয়ে তা মেরামত
করতে চেষ্টা করছিলেন। এমন সময় ময়মনসিংহগামী আশিক পরিবহন ঢাকা
মেট্রো ব ১১-৯২৪১ বাসটি ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাক
চালকের মৃত্যু হয়। বাসের ১৫ জন যাত্রীকে স্থানীরা হাসপাতালে পাঠায়। গাড়ি
দুটি মাওনা হাইওয়ে থানা হেফাজতে আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451