শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা  পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি দূরীকরণে বর্তমান প্রশাসকের বক্তব্য পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ

ফুলবাড়ীয়ায় হারানো বসতভিটায় বিবি হাওয়া

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৫১৪ বার পড়া হয়েছে

 

ফুলবাড়িয়া(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ফুলবাড়ীয়ায় বিধবা বিবি
হাওয়া ফিরে পেল তার হারানো বসতভিটা। কুশমাইল ইউনিয়নের বারুকা
দক্ষিণপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী বিবি হাওয়ার বসতভিটা
দীর্ঘদিন পূর্বে স্থানীয় আব্দুল হাই মাষ্টার জোরপূর্বক দখলে নিয়েছিল।
বসতভিটা ফিরে পাওয়ার জন্য বিবি হাওয়া ইতিপূর্বে সংবাদ সম্মেলনসহ
ময়মনসিংহের ডিআইজি বরাবরে আবেদনপত্র দাখিল করেন। পরবর্তীতে
ডিআইজি’র নির্দেশে সোমবার দুপুরে ফুলবাড়ীয়া থানার অফিসার
ইনচার্জ শেখ কবিরুল ইসলাম পর্যাপ্ত ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হলে
বিধবার প্রতিপক্ষ আব্দুল হাই মাষ্টার উক্ত সম্পত্তি তাদের পৈতৃক মর্মে
পুলিশের সামনে বিভিন্ন কাগজপত্র এবং যুক্তিতর্ক উপস্থাপন করেন। কিন্তু
দলিল ও রেকর্ডপত্র দৃষ্টে বিবি হাওয়ার স্বত্ব থাকায় দখল ছেড়ে দেওয়ার জন্য
নির্দেশ দেন অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম। এসময় উপস্থিত
ছিলেন এ.এস.পি রেজওয়ান, অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম,
ইউ,পি চেয়ারম্যান শামছুল হক, উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার
সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইতিপূর্বে বিবি হাওয়ার
৬টি পরিবারে প্রায় ২৫ জন সদস্য ২-৩ বছর ধরে বিভিন্ন স্থানে বাসা ভাড়া
নিয়া বসবাস করে আসছিল। তাঁর পরিবারের লোকজনের সাথে কথা বলে
জানা যায়, আগামী দিনে যাতে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে
এমন প্রত্যাশার কথা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451