বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

পাবনায় আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ২৭৫ বার পড়া হয়েছে

 অনলাইন ডেস্কঃ 

পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চরসদিরাজপুর গ্রামের আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম শাজাহান মণ্ডল (৪৫)। তিনি একই ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শাজাহান আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি এলাকায় বালুর ব্যবসা করতেন। তবে তিনি দলের কোনো পদে ছিলেন কি না, সেটি নিশ্চিত করে বলতে পারেনি কেউ।

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন জানান, আজ সোমবার সকালে স্থানীয় লোকজন চরসাদিপুর গ্রামের হানায়ের ইটভাটায় শাজাহান মণ্ডলের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ আরো জানায়, কারা কী কারণে শাজাহানকে হত্যা করেছে, সেটা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে।

পাবনা সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন জানান, নিহত শাজাহান দলের কর্মী ছিলেন। তিনি অবিলম্বে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451