মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাঁচ দিনের সফরে সিঙ্গাপুর গেলেন এরশাদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৩২২ বার পড়া হয়েছে
পাঁচ দিনের সফরে সিঙ্গাপুর গেলেন এরশাদ

বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পাঁচ দিনের সফরে সিঙ্গাপুর গিয়েছেন। জানা গেছে, নিয়মিত মেডিক্যাল চেকআপের জন্যই তিনি সিঙ্গাপুর গিয়েছেন।

আজ সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমান (বিজি- ০০৮৪)-এর একটি ফ্লাইটে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় এরশাদের সফরসঙ্গী হিসেবে থাকছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার ও প্রেসিডিয়াম সদস্য আলহাজ শফিকুল ইসলাম সেন্টু।

আগামী ১৪ জুলাই সন্ধ্যা ৬টায় দেশে ফেরার কথা রয়েছে তার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451