শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা  পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি দূরীকরণে বর্তমান প্রশাসকের বক্তব্য পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ

হাতের লেখা থেকেই জানা যাবে নাগরিকত্ব!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৫৯২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

আপনি কী লিখছেন, তা দেখে জানা যাবে আপনার নাগরিকত্ব। কোন দেশের নাগরিক আপনি, হাতের লেখা দেখে সরাসরি বলে দেয়া যাবে। এমনকি হাতের লেখা দেখেই বলা যাবে, কোথায় আপনি বেড়ে উঠেছেন? এমনটাই দাবি বিজ্ঞানীদের। খবর আনন্দবাজারের।

ধরুন আপনি একজন ভারতীয়, তবে কাউকে চিঠি লিখলেন চীনা ভাষায়। কিন্তু তাতেও লাভ নেই। কোন দেশে আপনি বড় হয়েছেন, তা নাকি সহজেই বলে দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মালয়েশিয়া, ভারত, চীন, বাংলাদেশ, ইরান- এই দেশগুলোকে ভিত্তি করেই গবেষণা চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে।

যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই দেশগুলোর নাগরিকদের হাতের লেখার ভিত্তিতে একটি নির্দিষ্ট গাণিতিক ফর্মুলা বা অ্যালগরিদম বানিয়েছেন। প্রতিটি দেশ থেকে প্রথম দফায় ১০০ জন নাগরিকের হাতের লেখা বিশ্লেষণ করেছেন। সেই সব তথ্য দিয়েই ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারটি বানানো হয়েছে।

নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গবেষণায় ক্লাউড অব লাইন ডিস্ট্রিবিউশন নামে একটি পদ্ধতির মাধ্যমে কোনও ব্যক্তির হাতের লেখার ভাঁজ (কার্ভ অ্যান্ড লাইনস) দেখেই চিনে নেয়া যাচ্ছে তার নাগরিকত্ব। চীনের একজন নাগরিক সরলরেখায় ইংরেজি লিখবেন। তবে ভারত বা বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে রোমান হরফ বেশ খানিকটা বাঁকা, এমনটাই বলছে এই গবেষণা। দেশের নিরাপত্তায় এই ধরনের গবেষণা সবচেয়ে বেশি কাজে আসবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451