মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

ভ্রমণে সাথে রাখবেন যেসব গ্যাজেট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৪২৭ বার পড়া হয়েছে
travel-tips

লাইফস্টাইল ডেস্ক,বাংলার প্রতিদিনঃ ভ্রমণপ্রিয় মানুষ আপনি। সুযোগ পেলেই ঘুরে বেড়াতে পছন্দ করেন? আপনার জন্যই এ লেখাটি। ভ্রমণে গেলে এমন কিছু প্রযুক্তিপণ্য আছে যেগুলো রাখলে আপনার ভ্রমণটি অনেক আনন্দময় হয়ে উঠে। জেনে নিন কোথাও ঘুরতে গেলে সাথে রাখবেন যেসব গ্যাজেট।

‘ওয়্যারলেস হেডফোন

ফোন হাতে ধরে কথা বলতে অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। হাতে জিনিস পত্র থাকতে পারে। হাত খালি থাকলে কাজের ক্ষেত্রেও সুবিধা হয়। তাই ওয়্যারলেস হেডফোন অনেক ক্ষেত্রেই অপরিহার্য হয়ে উঠতে পারে ভ্রমণে।

পাওয়ার ব্যাংকযে কোনও সময় ফোনের চার্জ শেষ হয়ে যেতে পারে। আর চার্জ দেওয়ার জায়গা না পেলে তো পড়তে হয় ঝামেলায়। তাই কোথাও ঘুরতে গেলে কোনোভাবেই ভুলা যাবে না পাওয়ার ব্যাংক নিতে।

অ্যাডাপটারফোন বা পাওয়ার ব্যাঙ্কে চার্জ দেওয়া থেকে শুরু করে, যে কোনও বৈদ্যুতিক কাজের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অনেক ক্ষেত্রেই দেখা যায়, হোটেলে একটি মাত্র প্লাগ রয়েছে। তা থেকে অনেকগুলো কাজ করতে গেলে অ্যাডাপটার প্রয়োজনীয়।

ইয়ারফোনবিমানে কিংবা দীর্ঘ যাত্রায় একা ঘুরতে গেলে সময় কাটানোর জন্য সবচেয়ে ভাল উপায় হচ্ছে গান শোনা। তাই সাথে ইয়ারফোন না রাখলে চলেই না। ই

রিডারশুধু গান শুনে কেন, বই পড়েও তো সময় কাটানো যেতে পারে। আর তার জন্য সাথে রাখুন একটি ই রিডার।  গাদা গাদা বই বহন করার সুযোগ থাকে না ভ্রমণে। তাই ছোট এই গ্যাজেটেই রাখতে পারেন যত খুশী তত বই। ভ্রমণের সময় কাটবে আরামে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451