শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির প্রতীকী অনশন কর্মসূচিতে নেতাকর্মীদের ঢল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৪৩৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ঃ 

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে প্রতীকী অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আজ সোমবার সকাল ৯টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

এর আগে সকাল ৮টার মধ্যেই প্রতীকী অনশন কর্মসূচিস্থলে বিএনপির নেতাকর্মীরা আসতে শুরু করেন। এরপর যোগ দেন দলটির সিনিয়র নেতারা।

কর্মসূচি শুরুর পর থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণ। খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ‘আমার মা জেলে কেন, প্রধানমন্ত্রী জবাব চাই’, ‘খালেদা জিয়াকে জেলে রেখে, ঘরে ফিরে যাবো না’ ইত্যাদি স্লোগান দেন।

এদিকে, প্রতীকী অনশন শুরুর পর থেকে বক্তব্য দেন দলের বিভিন্ন স্তরের নেতারা। তাঁরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, বর্তমান সরকার মিথ্যা ও সাজানো মামলায় খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। উচ্চ আদালত তাঁর জামিন দিলেও সরকারের নির্দেশে আপিল বিভাগ জামিন স্থগিত করেছে।

বিএনপি নেতারা সরকারের উদ্দেশে বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। অন্যথায় এ দেশের জনগণ রাজপথে গণআন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনবে।

প্রতীকী অনশনে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, নিতাই রায় চৌধুরী, চোয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, কবির মুরাদ, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451