বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

জাপানে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৭

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৪৯০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

জাপানে প্রবল বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৭ জনে দাঁড়িয়েছে। আজ সোমবার সকাল পর্যন্ত এ তথ্য জানিয়েছে জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে।

জাপানের কর্তৃপক্ষ বলছে, আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ৫৬ জন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হিরোশিমা অঞ্চল। এখানে মারা গেছেন ৪২ জন। এ ছাড়া এহিমে অঞ্চলে মারা গেছেন ২৩ জন।

এর বাইরে ওকায়ামা, হিয়োগো, কিয়োতো, শিগা, ফুকুওকা, কোচি, গিফু, ইয়ামাগুচি, সাগা ও কাগাশিমা অঞ্চলেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিগত কয়েক দিনের টানা ভারি বর্ষণে সৃষ্ট এই ভয়াবহ দুর্যোগে উদ্ধারকর্মীদের দ্রুততম সময়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

কর্মকর্তারা বলছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। দুর্যোগ আক্রান্ত সব অঞ্চলে উদ্ধারকাজ চলছে।

হিরোশিমায় অগ্নিনির্বাপণের দায়িত্বরত কর্মীরা ভূমিধসের ফলে ভেঙে পড়া প্রায় ২৪টা ভবনের বাসিন্দাদের খুঁজছেন।

এহিমে অঞ্চলের কর্তৃপক্ষ বলছে, আজ কাদার নিচে চাপা পড়া এক বালককে মৃত অবস্থায় পাওয়া গেছে।কিয়োতো অঞ্চলের আয়াবে শহরে আরেক ভূমিধসের ঘটনায় দুই পুরুষ ও এক নারী তাঁদের বাড়িতেই মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451