শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

থাইল্যান্ডের গুহা থেকে চার জনকে জীবিত উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ জুলাই, ২০১৮
  • ৫০৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

আরেকজন ক্ষুদে ফুটবলারকে থাইল্যান্ডের গুহার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুই সপ্তাহের বেশি সময় ধরে থাইল্যান্ডের উত্তরাঞ্চলের গুহায় আটকা পড়ে ছিলেন ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ। তাদেরকে উদ্ধারে চূড়ান্ত অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যেই চারজনকে উদ্ধার করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ১৩ জন বিদেশি ডুবুরি ও থাইল্যান্ডের নৌবাহিনীর অভিজাত শাখার পাঁচ সদস্য উদ্ধার অভিযান শুরু করে। রবিবার স্থানীয় সময় সকাল ১০টায় এই অভিযান শুরু হয়।

জানা গেছে, প্রথম কিশোরকে স্থানীয় সময় বিকেল ৫টা ৩৭ মিনিটে গুহা থেকে বের করে নিয়ে আসার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর দ্বিতীয় কিশোরকে উদ্ধার করা হয় ৫টা ৫০ মিনিটে। তৃতীয় কিশোরকে গুহা থেকে বের করা সম্ভব হয় ১৬ মিনিটের মাথায়। তাদেরকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে আরেক কিশোরকে উদ্ধার করা হয়।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুহায় ১৮ সদস্যের উদ্ধারকারী দলে থাকা চিকিৎসকরা ঠিক করছেন কাকে আগে বের করে নিয়ে আসা হবে আর পর্যায়ক্রমে কাদের সিরিয়াল আসবে। জানা গেছে, শিশুদের স্বাস্থ্য পরীক্ষার পর এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

উদ্ধার মিশনের যৌথ কমান্ড সেন্টারের প্রধান ন্যারংস্যাক ওসোত্তানাকর্ন এক বিবৃতিতে জানান, সকাল ১০টায় গুহায় প্রবেশ করেছেন থাই নেভি সিলের পাঁচ সদস্যসহ বিদেশি ১৩ ডুবুরি। তাদের মধ্যে ১০ জন চেম্বার-৯ ও মাঝ রাস্তায় ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত চেম্বার-৬ এর উদ্দেশে যাত্রা শুরু করেছেন। স্থানীয় সময় দুপুর ২টায় অন্য তিন ডুবুরি অভিযানে যোগ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451