মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেনাপোলে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ জুলাই, ২০১৮
  • ২৯৭ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:
যশোর র‌্যাব ৬ ক্যাম্পের সদস্যরা রবিবার ভোরে বেনাপোল এলাকায় অভিযান চালিয়ে ২শ ৪৭ পিস
ইয়াবা সহ ইমরান(২৪)ও রাজু আহম্মেদ (২১) কে আটক করেছে। আটক ইমরান ঝিকরগাছা
থানার প্রন্দপুর গ্রামে শহিদুল ইসলামের ছেলে ও রাজু আহম্মেদ বেনাপোল পোর্ট থানার ছোট
আচড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
র‌্যাব ৬ যশোর এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সোহেল পারভেজ জানান,গোপন সংবাদের
ভিত্তিতে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, যশোর জেলার বেনাপোল
পোর্ট থানাধীন বেনাপোল বলফিল্ডের উত্তর পার্শ্বে পৌর কমিউনিটি সেন্টারের পূর্ব পার্শ্বে
পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে।এমন সংবাদে উক্ত স্থানে র‌্যাবের
একটি দল হাজির হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী ১। মোঃ
ইমরান হোসেন (২৪), পিং- মোঃ শহিদুর রহমান, সাং-প্রন্দপুর থানাঃ- ঝিকরগাছা ২। মোঃ রাজু
আহম্মেদ (২১) পিং- মোঃ নাজিম উদ্দিন সাং ছোট আচড়া থানা বেনাপোল পোর্ট উভয়
জেলা-যশোর কে হাতে নাতে আটক করা হয়।পরবর্তীতে দেহ তল্লাশি করে শাট ও প্যান্ট এর পকেট
থেকে ২৪৭ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে
মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।#


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451