রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা  পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি দূরীকরণে বর্তমান প্রশাসকের বক্তব্য পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ

এইচএসসির ফল প্রকাশ ১৯ জুলাই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮
  • ৫০৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

চলতি বছর অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৯ জুলাই বৃহস্পতিবার প্রকাশ করা হবে।

ওইদিন দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর দুপুর ২টা থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবে।

সারাদেশে শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি যে কোনো মোবাইল ফোন অপারেটরের মাধ্যমে এসএমএস করেও পরীক্ষার ফল জানা যাবে।

ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক মু. জিয়াউল হক বৃহস্পতিবার সমকালকে এ তথ্য জানান।

তিনি জানান, রেওয়াজ অনুযায়ী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে ১৯ জুলাই সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে উচ্চ মাধ্যমিকের ফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী। পরে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন তিনি।

গত ২ এপ্রিল সারাদেশে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় শুরু হয়। তত্ত্বীয় পরীক্ষা চলে ১৩ মে পর্যন্ত। আর ১৪ থেকে ২৩ মের মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট অংশ নেওয়া ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থীর মধ্যে ছয় লাখ ৯২ হাজার ৭৩০ জন ছাত্র এবং ছয় লাখ ১৮ হাজার ৭২৭ জন ছাত্রী।

আটটি সাধারণ বোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১০ লাখ ৯২ হাজার ৬০৭ জন। এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে এক লাখ ১২৭ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম)-এ এক লাখ ১৭ হাজার ৭৫৪ জন এবং ডিআইবিএস-এ ৯৬৯ জন পরীক্ষায় অংশ নেয়।

বিদেশের সাতটি কেন্দ্রে ২৯৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যাদের এর মধ্যে ১৫৯ জন ছাত্র ও ১৪০ জন ছাত্রী।

সুত্র, সমকাল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451