বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাভারে মুক্তিযোদ্ধাদের ভাতা পরিশোধের বই বিতরণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ৪২৬ বার পড়া হয়েছে

ফরহাদ হোসেন,স্টাফ রর্পিোটার:

সাভার উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মৃত মুক্তিযোদ্ধাদের স্ত্রীদের মধ্যে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পরিশোধ বই বিতরণ ও মত বিনিময় সভা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাভার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে এ ভাতা পরিশোধ বই বিতরণ করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান। এসময় সাভার উপজেলার ১১৬ জন মুক্তিযোদ্ধাকে এ ভাতা পরিশোধ বই দেওয়া হয়।

অনুষ্ঠানে এসময় সংসদ সদস্য ডা.এনামুর রহমান বলেন মুক্তিযোদ্ধারা দেশের সব শ্রেষ্ঠ সন্তান তারা এই দেশ স্বাধীন করেছে । এজন্য আমরা স্বাধীনতা পেয়েছি তাই বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের নানা সুবিধা দিচ্ছে।

অন্যদিকে আশুলিয়ার পলাশবাড়ি ডেন্ডাবর এলাকায় ডেন্ডাবর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন তিন তলা ভবন উদ্বোধন করেছেন সংসদ সদস্য ডা.এনামুর রহমান। সাভার এলজিইডির এক কোটি ৩৮ লক্ষ টাকা ব্যায়ে স্কুলটি নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন স্বর্ণিভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,সাভার উপজেলা সমাজসেবা অফিসার জিয়াউর রহমানসহ আরো অনেকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451