মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগস্টে এক সিমে সব অপারেটর চালু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ৫৬৭ বার পড়া হয়েছে
এক সিমে সব অপারেটর চালু আগস্টে

অনলাইন ডেস্কঃ মোবাইল ফোন নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের (এমএনপি) প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আগামী আগস্ট মাসে। অর্থাৎ আগামী মাস থেকেই গ্রাহকরা এই সুবিধা নিতে পারবেন।এ কাজের দায়িত্ব পাওয়া প্রযুক্তি কোম্পানি ইনফোজিলিয়ন বিডি টেলিটেক কনসোর্টিয়াম লিমিটেড এমএনপি প্লাটফর্মে মোবাইল নেটওয়ার্ক অপারেটর, টেলিফোন নেটওয়ার্ক অপারেটর ও অন্যান্য অপারেটরদের সংযুক্ত করেছে।

ইনফোজিলিয়নের ব্যবস্থাপনা পরিচালক মাবরুর হোসাইন জানিয়েছেন, টেলিকট নিয়ন্ত্রক সংস্থা ৩১ জুলাইয়ের আগেই সব কাজ শেষ করার নির্দেশনা দিয়েছে। একইসঙ্গে আগস্টে এই সেবার চালু ব্যাপারে নির্দেশনা রয়েছে।তিনি বলেন, গ্রাহকদের এই সেবা দিতে আমরা ২০ জুলাইয়ের মধ্যে পুরোপুরি প্রস্তুত হবো।

জানা গেছে, তিন অপারেটর এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে। সর্বশেষ গত ২৪ জুন যুক্ত হয়েছে বাংলালিংক। এর আগে প্রথমে গ্রামীণফোন এবং পরে রবি যুক্ত হয়। কিন্তু রাষ্ট্রায়ত্ত কোম্পানি টেলিটক এখনও এই নেটওয়ার্কে যুক্ত হয়নি।

মাবরুর বলেন, আমি আশা করছি- টেলিটক এই ২০ জুলাইয়ের মধ্যে সেবাটির সঙ্গে যুক্ত হওয়ার প্রক্রিয়া চালাবে। কারণ নিয়ন্ত্রক নির্ধারিত সময়ের মধ্যেই এই সেবা চালু করতে চায়।গত বছরের ৩০ নভেম্বর টেলিকম নিয়ন্ত্রক সংস্থা এমএনপি সেবার লাইসেন্স তুলে দেয় ইনফোজিলিয়ন বিডির হাতে। ওই সময়ে ১৮০ দিনে কাজ শেষ করে সেবা দেয়ার নির্দেশনা দেয়া হয়।

এ সেবা চালু হওয়ার পর গ্রাহকরা ৩০ টাকা ফি দিয়ে নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের আবেদন করতে পারবেন। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে তার অপারেটর বদলে যাবে। পুনরায় অপারেটর পরিবর্তন করতে হলে তাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে।নম্বর পরিবর্তনের ঝক্কিতে যেতে চান না বলে সেবায় সন্তুষ্ট না হওয়ার পরও অনেকে এতদিন অপারেটর বদলাতে পারেননি। এমএনপি চালু হলে তারা নম্বর ঠিক রেখেই অন্য অপারেটরে যাওয়ার সুযোগ পাবেন। ফলে অপারেটররাও তাদের সেবার মান উন্নত করতে চেষ্টা চালাবে বলে সরকার আশা করছে।

সুত্র,Rtv

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451