রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা  পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি দূরীকরণে বর্তমান প্রশাসকের বক্তব্য পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ

জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করেই সরকারের পতন : নোমান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ৪৮৭ বার পড়া হয়েছে
জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করেই সরকারের পতন : নোমান

বাংলার প্রতিদিন অনলাইন ঃ

জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করেই সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে কমল একাডেমির উদ্যোগে ‘গণতন্ত্র পুনরুদ্ধার, বেগম খালেদা জিয়ার মুক্তি ও একটি গ্রহণযোগ্য নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় নোমান এই মন্তব্য করেন।

আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আজ দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিএনপি ও ২০ দলীয় জোট আমরা চেষ্টা করছি জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য। এই ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা লক্ষ করছি একটা আশার আলো। এই আশার আলো প্রজ্বলিত হয়েছে এবং এটা আরো বেশি ধীরে ধীরে আরো বেগবান হবে। আমরা স্পষ্ট করে বলতে পারি, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হলে এই সরকারের পতন অনিবার্য এবং নিশ্চিত।’

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে অভিযোগ করে ওই দুটি করপোরেশনে পুনরায় নির্বাচনের দাবিও জানান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘আজকে পত্রিকায় দেখলাম নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, খুলনা ও গাজীপুরের নির্বাচন সুষ্ঠু হয় নাই, অনেক ভুল-ত্রুটি হয়েছে। কাজে নির্বাচন কমিশন যেখানে বলছে যে, ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয় নাই, কমিশনের উচিত পদত্যাগ করা।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের জনগণের দাবি হবে খুলনা ও গাজীপুরে পুনরায় নির্বাচন করা। নির্বাচন কমিশনের উচিত জনগণের দাবি মেনে নিয়ে সেখানে আবারও নির্বাচনের ব্যবস্থা করা।’

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশ ও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের হামলার কঠোর সমালোচনা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান নোমান। বলেন, সরকারপ্রধান কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন সংসদে। কিন্তু দুই মাস পার হলেও এখনো প্রজ্ঞাপন হয়নি। ছাত্ররা যখন আন্দোলন করছে প্রজ্ঞাপনের জন্য, তখন সরকারদলীয় ছাত্র সংগঠন তাদের ওপর হামলা করছে।

সংগঠনের সভাপতি মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিএনপির ব্যারিস্টার সারোয়ার হোসেন, মিয়া মো. আনোয়ার, বাংলাদেশ কল্যাণ পার্টির সাহিদুর রহমান তামান্না, সাংবাদিক এম এ আজিজ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451