মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পিরোজপুরে কলেজ শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ৫২৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন অনলাইন ঃ 

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত অধ্যাপকের নাম আব্দুস সালাম (৫৮)। নিহত আব্দুস সালাম ওই কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তার বাড়ি বরগুনার সদর উপজেলায়। স্থানীয়দের দাবী, এটি রহস্যজনক মৃত্যু। আজ বুধবার দুপুরের দিকে পিরোজপুর পৌরসভার রাজারহাট এলাকার ভাড়া বাসার একটি কক্ষের দরজা ভেঙ্গে মরদেহটি উদ্ধার করা হয়। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেন ও পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাইনুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাইনুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ছালামের ঝুলন্ত লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  আব্দুস সালাম এক বছর ধরে রাজারহাট এলাকায় একটি ভাড়া বাসায় একা বসবাস করছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি বাসায় ফিরেন। রাতের কোনো এক সময় গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই শিক্ষক। পরদিন বেলা ১১টার দিকে সহকর্মীরা তাকে কলেজে না পেয়ে মোবাইল ফোনে কল দেন। তিনি ফোন রিসিভ না করায় বাসায় গিয়ে খোঁজ নেন। এসময় কোনো সাড়া-শব্দ না পেয়ে তারা থানায় খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451