বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর রমনায় নির্মাণাধীন ভবনে পানিতে পড়ে শিশুর মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ৪৪৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 

রাজধানীর রমনা এলাকায় নির্মাণাধীন ভবনের জমে থাকা পানিতে পড়ে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম সানি আহমেদ।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে শিশুটিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সানির বাবার নাম গফুর মিয়া, মা সাদিয়া আক্তার। রমনা ইস্কাটন গার্ডেন এলাকায় একটি বাড়িতে তারা থাকে। সানি একটি স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত।

প্রতিবেশী মোহাম্মদ হাবিব বলেন, ‘নিহত সানিদের বাসার বিপরীত দিকে একটি ভবন তৈরির কাজ চলছে। সেই নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে সানি পড়ে যায় বলে আমরা জানতে পেরেছি। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451