রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা  পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি দূরীকরণে বর্তমান প্রশাসকের বক্তব্য পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ

পাবনায় মা, ভাই ও খালাকে কুপিয়ে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ৪৮২ বার পড়া হয়েছে
পাবনায় মা, ভাই ও খালাকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্কঃ 

পাবনার বেড়া উপজেলায় মা, ছোটভাই ও খালাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তুহিন (২১) নামে এক যুবকের বিরুদ্ধে।

বুধবার ভোর ৪টার দিকে উপজেলার সোনাপদ্মা তারাবটতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বুলি বেগম (৪০) একই এলাকার মিঠু শেখের স্ত্রী, ছোটভাই তুষার (১০) ও খালা মরিয়ম খাতুন (৫০)। মরিয়ম একই গ্রামের আবু বকরের স্ত্রী। ।

বেড়া মডেল থানার ওসি মোজাফ্ফর হেসেন জানান, তুহিনের মা, ছোট ভাই এবং খালা একই ঘরে ঘুমিয়ে পড়েন। তুহিন ও তার স্ত্রী পাশের ঘরে ছিলেন। তুহিনের বাবা খুলনায় শ্রমিকের কাজ করেন এবং ঘটনার রাতে তিনি খুলনাতেই ছিলেন।

বুধবার ভোর ৪টার দিকে তুহিন একটি ধারালো অস্ত্র নিয়ে তার মায়ের ঘরে ঢুকে এবং মা, খালা ও ছোট ভাইকে ঘুম থেকে টেনে তুলে বারান্দায় নিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় তুহিনের স্ত্রী ঠেকাতে গেলে তাকেও তাড়িয়ে দেন। হত্যার পর পরই ঘাতক তুহিন পালিয়ে যান।

পরিবারের বরাত দিয়ে ওসি জানান, তুহিন দুই মাস ধরে টাইফয়েড জ্বরে ভুগছিলেন। এ ছাড়া পারিবারিক কলহসহ নানা কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, তুহিনকে গ্রেফতার করা গেলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে এলাকাবাসী জানান, তুহিন ছিল মাদকাশক্ত। মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে প্রথমে তিনি মাকে কুপিয়ে হত্যা করেন এবং খালা ও ছোটভাই এগিয়ে এলে তাদেরও কুপিয়ে হত্যা করেন। এ সময় তুহিনের স্ত্রী রুনা বেগম দৌড়ে পার্শ্ববর্তী আলম শেখের বাড়িতে আশ্রয় নেন এবং হত্যার কথা জানান। আলম শেখের বাড়ির লোকজনসহ অন্য প্রতিবেশীরা ঘটনাস্থলে গেলে ঘাতক তুহিন পালিয়ে যান।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451