রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা  পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি দূরীকরণে বর্তমান প্রশাসকের বক্তব্য পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ৪৪১ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন নিউজ ডেস্কঃ 

রাজধানীর বনানী ও ক্যান্টনমেন্টের মধ্যবর্তী স্থানে রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বয়স হবে আনুমানিক ৬০ বছর।

আজ বুধবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরনে ছিল সাদা-কালো চেক শার্ট ও চেক লুঙ্গি।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ রবি উল্লাহ জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ সকালের দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

এএসআই রবি উল্লাহ জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451