শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা  পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি দূরীকরণে বর্তমান প্রশাসকের বক্তব্য পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ

গাজীপুরে ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮
  • ৪৩৫ বার পড়া হয়েছে
গাজীপুরে ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে

বাংলার প্রতিদিন অনলাইন ঃ 

গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকায় একটি ফোম তৈরির কারখানা ও গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় সাড়ে ৫ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে ওই এলাকার একটি বানজিং বাংলাদেশ লিমিটেড নামক কারখানায় আগুন লাগে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বড়বাড়ির জয়বাংলা রোড এলাকাস্থ বানজিং বাংলাদেশ গ্রুপের জিও টেক্সটাইল নামের ফাইবার থেকে বস্তা তৈরির কারখানা ও গুদামে আগুন লাগে।

খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভেতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তদন্ত ছাড়া বলা যাবে না বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451