সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮
  • ৫৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‌‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম বাচ্চু ওরফে ভেবেল বাচ্চু (৪৫)। পুলিশের দাবি, বাচ্চু শীর্ষ মাদক ব্যবসায়ী। তিনি এলাকায় ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত।

সোমবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা ও ৪টি গুলির খোসা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। বাচ্চুর বিরুদ্ধে মাদক আইনে ১৫টি মামলা রয়েছে বলে জানান ওসি।

আশিকুর রহমান বলেন, শম্ভুগঞ্জ এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ভাগাভাগি করছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। গোলাগুলি শেষে বাচ্চুকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় গোয়েন্দা বিভাগের কনস্টেবল সেলিম ও রাশেদ আহত হয়। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451