বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরে ফোম কারখানায় আগুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮
  • ৪৩৫ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ঃ

গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি জয়বাংলা রোড এলাকায় বানজিং বাংলাদেশ লিমিটেড নামক একটি কারখানায় ও গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট কাজ শুরু করেছে। প্রাথমিক তথ্যে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কারখানাটিতে ফোম ও সিনথেটিক কাপড় তৈরি করা হয়। কারখানা ও গুদাম টিনশেডের।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারি উপপরিচালক আক্তারুজ্জামান জানান,  ওই কারখানার ৫তলা ভবনের নিচ তলার গুদামে আগুন লাগে। মুহুর্তে আগুন ফ্লোরের চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়।তবে ঘটনাস্থলে ব্যপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। অগ্নিকাণ্ডে কারখানার অধিকাংশ ফোম তৈরির মালামাল পুড়ে গেছে।

আগুন নেভাতে অনেক সময় লাগতে পারে বলে জানান জয়দেবপুর ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451