রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা  পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি দূরীকরণে বর্তমান প্রশাসকের বক্তব্য পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ

ভারত ও মায়ানমার’র সাথে সম্পর্ক্ রেখে সীমান্তে চোরাচালান দমনে কাজ করছে : বিজিবির মহাপরিচালক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৪৮৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মো:
সাফিনুল ইসলাম,বলেন, প্রতিবেশী দেশ ভারত ও মায়ানমার’র সাথে আমাদের ভালো
সম্পর্ক্য। তাদের সাথে সমন্বয় করে সমন্বিত ভাবে সীমান্তে চোরাচালান সহ
সবধরনের অপরাধ দমনে কাজ করে যাচ্ছি। আমরা বেনাপোলে সফলতার সাথে ক্রাইম
জোন স্থাপন করেছি। ফলে এ অঞ্চলে অপরাধ দমন সম্ভব হয়েছে। বিএসএফ’র সাথে
সমন্বয় করেই অপরাধ দমন সম্ভব হযেছে।
তিনি আজ সোমবার দুপুরে বেনাপোলের পুটখালী সীমান্তে ‘বর্ডার
সার্ভেইল্যান্স এন্ড রেসপন্স সিস্টেম’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে তিনি বেনাপোল চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন। বিএসএফ এর ৬৪
ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্ণেল রাভি ভূষন তাকে ফুল দিয়ে শূভেচ্ছা জানান
নোমান্স ল্যান্ড এরাকায়। মহাপরিচালকের সাথে ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল
মামুন , বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল েেতৗহিদুল ইসলাম, ৪৯ বিজিবির
কমান্ডিং অফিসার লে; কর্নেল আরিফুল হক, ২১ বিজিবির সিও তারিকুল হাকিম,
আর আই বির সিও লে; কর্নেল খবির উদ্দিন,
প্রথমবারের মতো ‘বর্ডার সার্ভেইল্যান্স এন্ড রেসপন্স সিস্টেম’ বাস্তবায়নের ফলে
সীমান্ত সুরক্ষায় নতুন দিগন্তের সূচনা হবে। সীমান্তে সর্বাধুনিক
প্রযুক্তির সাহায্যে সবধরণের চোরাচালান ও অপরাধ প্রতিরোধে এই ব্যবস্থা কার্যকর
ভুমিকা রাখবে বলে বিজিবি জানান।
বর্ডার সার্ভেইল্যান্স এন্ড রেসপন্স সিস্টেম’ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে
ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী ৩৯৯ কিলোমিটার এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে
চিহ্নিত করা হয়েছে। স্পর্শকাতর ওই এলাকাজুড়ে বিজিবির নজরদারি নিশ্চিত করতে
সর্বাধুনিক প্রযুক্তির ‘বর্ডার সার্ভেইল্যান্স এন্ড রেসপন্স সিস্টেম’ স্থাপনের
উদ্যোগ নেয়া হয়। এগুলোর মধ্যে রয়েছে থার্মাল ক্যামেরা, ভিডিও ক্যামেরা, রাডার,
সেন্সরযুক্ত বিভিন্ন যন্ত্র ও সমন্বিত যোগাযোগ নেটওয়ার্ক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451