শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা  পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি দূরীকরণে বর্তমান প্রশাসকের বক্তব্য পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ

জননেত্রী শেখ হাসিনার একটাই চাওয়া তা হচ্ছে উন্নয়ন :  সেলিম ওসমান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৪৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ একেএম সেলিম ওসমান
বলেছেন,জননেত্রী শেখ হাসিনার একটাই চাওয়া তা হচ্ছে উন্নয়ন। উন্নয়ন ছাড়া
বঙ্গবন্ধু কণ্যা কিছুই বুঝেন না। তার কাছে ক্ষমতা নয় জনগণই বড়। কাজেই
জনগণের স্বার্থ সংরক্ষনকেই তিনি প্রকৃত দায়িত্ব মনে করেন। সোমবার বিকেল
৩টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩টি ওয়ার্ডে উন্নয়ন কাজের উদ্বোধণ ও
পরিদর্শণকালে তিনি এসব কথা বলেন। সেলিম ওসমান আরো বলেন,মানুষের কল্যাণে
কাজ না করতে পারলে জনপ্রতিনিধিত্বে কোন মূল্য নেই। বন্দরের জনগণ দীর্ঘ
দিন ধরে পানি সমস্যায় ভুগছে অথচ কেউ কোন খোঁজ রাখেনা।
লক্ষণখোলা-চৌরাপাড়া সিটি কর্পোরেশনে উন্নীত হয়েছে ঠিকই কিন্তু
ইউনিয়নবাসীর চেয়েও খারাপ অবস্থায় রয়েছে তারা। এটা খুবই বেমানান। আমরা
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দাড়াতে চাই। সাসংদ
প্রথমে ২৫নং ওয়ার্ডে লক্ষণখোলাস্থ জামে মসজিদ এলাকায় একটি  ডিপটিউবওয়েল
স্থাপন কাজের উদ্বোধণ করেন। পরে তিনি ২২নং ওয়ার্ডের রাজবাড়ী এলাকায় শ্রম
কল্যাণ কেন্দ্রের বহুতল ভবণ নির্মাণ কাজ পরিদর্শণ করেন পরিশেষে
নারায়ণগঞ্জ শহরের ৫নং ঘাট-টু বন্দর ময়মনসিংহপট্রিতে ফেরি সার্ভিসের
রাস্তা পরিদর্শণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন  বন্দর উপজেলা
নির্বাহী অফিসার পিন্টু বেপারী,বন্দর থানার অফিসার ইনচার্জ একেএম শাহিন
মন্ডল,ওসি(তদন্ত) ইন্সপেক্টর হারুন অর রশীদ,বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ
ইন্সপেক্টর এমদাদুল হক,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ¦ মোঃ
আবুল জাহের,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦
হান্নান সরকার,২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া,১২নং ওয়ার্ড
কাউন্সিলর শওকত হাসেম শকু,১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তথা নারায়ণগঞ্জ
মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না,বন্দর থানার
সাব-ইন্সপেক্টর হানিফ মাহমুদ,বন্দর থানা আওয়ামীলীগের সাবেক কৃষি  বিষয়ক
সম্পাদক  মোঃ  শাহজাহান মোল্লা,২৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি  রাজু
আহম্মেদ সুজন,আনোয়ার হোসেন,পনির ভূইয়া,মাহাবুব হোসেন,থানা ছাত্রলীগ নেতা
আরাফাত কবির ফাহিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451