বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর কামরাঙ্গীরচরে ডোবায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৪৫৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ঃ 

রাজধানীর কামরাঙ্গীরচরে ডোবায় পড়ে নিখোঁজ শিশু ইমনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার দুপুর সাড়ে বারোটার দিকে রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব রসুলপুর এলাকায় ময়লা-আবর্জনার খালে ইমন নামে পাঁচ বছরের শিশু তলিয়ে যায়।

জানা যায়, ইমন ও হৃদয় নামে দুই শিশু খেলার সময় ডোবার পানিতে পড়ে যায়। এসময় হৃদয় উঠে এলেও ইমন পানিতে তলিয়ে যায় বলে হৃদয় জানায়। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ডুবুরিরা ময়লা পরিষ্কার করে শিশুটির সন্ধান চালায়।

নিখোঁজ ইমনের মা কুলসুম বেগম পূর্ব রসুলপুর ২ নং গলির মকবুলের বাড়িতে ভাড়া থাকেন। ইমনের বাবা নেই। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলার নিলয় তারার সঙ্গারচরে বলে জানা গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451