রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা  পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি দূরীকরণে বর্তমান প্রশাসকের বক্তব্য পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারে অভিযান, আতঙ্কে লক্ষাধিক শ্রমিক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৫২৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে মালয়েশিয়া। ১ জুলাই থেকে অভিযান শুরুর কথা থাকলেও আগেভাগেই ধরপাকড় করেছে অনেক শ্রমিককে। অভিবাসন পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে দেশটির বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রবাসী ও দূতাবাসসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মালয়েশিয়ায় আট লাখের বেশি বাংলাদেশি রয়েছে। তাদের মধ্যে ২০১৬ সালের পর রি-হায়ারিং সুযোগ নিয়ে নিবন্ধন করেছে চার লাখের বেশি শ্রমিক। এ প্রকল্পের সুযোগ নেয়নি দেড় লাখের বেশি শ্রমিক। তারা এখন গ্রেপ্তারের ভয়ে আছে। অনেককে দেশে ফিরতে হতে পারে। আনুষ্ঠানিক অভিযান শুরুর আগেই মালয়েশিয়া পুলিশ আটক করেছে আট শতাধিক বাংলাদেশিসহ প্রায় তিন হাজার শ্রমিককে। তারা বৈধ কাগজপত্র দেখাতে না পারায় নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ‘মালয়েশিয়ায় কোনো অবৈধ শ্রমিক থাকতে পারবে না। ৩০ জুনের মধ্যে যারা বৈধকরণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তারা জরিমানা দিয়ে ৩০ আগস্টের মধ্যে দেশে ফিরতে পারবে।

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তফার আলী গণমাধ্যমে জানিয়েছেন, দেশের সর্বত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবৈধদের ধরতে অভিযান শুরু হয়েছে। বৈধকরণ প্রকল্পে যারা নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে তাদের আটক করা হবে। দেশের নিরাপত্তা রক্ষার তাগিদে কোনো পক্ষের সঙ্গে আপসে যাবে না প্রশাসন।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামায় ইমিগ্রেশনের বরাত দিয়ে বলা হয়, ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০১৮ সালের ২৯ জুন পর্যন্ত সাত লাখ ৪৮ হাজার ৮৯২ কর্মী ও ৮৩ হাজার ৯১৯ জন নিয়োগদাতা বৈধকরণ প্রকল্পে নিবন্ধিত হয়েছে। নিবন্ধিতদের মধ্যে এক লাখ ২০ হাজার ৩৩২ জন অবৈধ কর্মীকে বৈধতার অযোগ্য ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451