রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা  পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি দূরীকরণে বর্তমান প্রশাসকের বক্তব্য পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ

মন্ত্রিসভার বৈঠকে কোটা সংস্কার বিষয়ে আলোচনা হয়নি : মন্ত্রী পরিষদ সচিব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৪৫৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কোটা সংস্কারের বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব মো. শফিউল আলম। তিনি বলেছেন, এটা সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে সক্রিয় বিবেচনাধীন আছে। আমাদের নিচের লেভেলে এখনো ট্রাসমিটেড হয়নি।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

সচিব বলেন, কোটা সংস্কার সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনাধীন। এটা সময় সাপেক্ষ ব্যাপার।

কোটা সংস্কার নিয়ে গঠিত কমিটি এখনো কাজ শুরু করেছে কিনা সাংবাদিকের করা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিটি আনুষ্ঠানিকভাবে এখনো কাজ শুরু করেনি। তবে শুরু হয়ে যাবে বলে আশা করছি।

কোটা সংস্কারের বিষয়টি উচ্চ পর্যায়ে বিবেচনাধীন থাকলেও নিম্ন পর্যায়ে এখনও এ নিয়ে কোনো নির্দেশনা আসেনি। এ নিয়ে নিম্ন পর্যায়ে কোনো নির্দেশনাও নেই বলেও জানা তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451