শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

দাঁত ব্রাশ ছাড়াও টুথব্রাশের যত ব্যবহার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ জুলাই, ২০১৮
  • ৫৬১ বার পড়া হয়েছে
toothbrush-alternative use-tips-trick

অনলাইন ডেস্কঃ

টুথব্রাশ ব্যবহার করেন না এরকম মানুষ খুঁজে পাওয়া দায়। শুধু দাঁত ব্রাশই নয়, এটা ছাড়াও টুথব্রাশের রয়েছে নানারকম ব্যবহার। আপনি জানেন কী, টুথব্রাশ দিয়ে বেশ কিছু চমৎকার কাজ করা যায়? না জানলে, জেনে নিন।

১. ঘনঘন নেলপলিশ লাগালে আপনার নখ হলুদ হয়ে যায়। নখের হলুদ ভাব কমানোর জন্য লেবুর রস এবং বেকিং সোডার একটি মিশ্রণ তৈরি করে ব্রাশ দিয়ে নিজের নখে লাগিয়ে নেবেন। ১৫ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নেবেন। নখের সতেজ ও পরিষ্কার ভাবটি ফিরে আসবে।

২. অনেক সময় রান্নাঘরের ভেতরের কিছু কোনা থাকে যেখানে আপনার হাত পৌছায় না। এই ক্ষেত্রে টুথব্রাশ অনেক কার্যকর। হালকা সাবান লাগিয়ে ব্রাশ দিয়ে সেইসব জায়গা পরিষ্কার করতে পারেন।

৩. নিজের উড়ে যাওয়া চুলকে সামলাতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন? তাহলে টুথব্রাশের উপর হেয়ার স্প্রে লাগিয়ে নিজের চুলের সমস্যা আক্রান্ত জায়গায় ব্রাশ করুন।

৪. চুল উঠে যাচ্ছে? টেনশন না করে টুথব্রাশে টি ট্রি অয়েল লাগিয়ে যে জায়গার চুল যায় সে জায়গায় ঘষুন। চুল গজাতে সহায়তা করবে।

৫. নেইল আর্ট করার জন্য আপনি টুথব্রাশ ব্যবহার করতে পারেন। তবে নেইল আর্ট করার আগে নিজের আঙুলগুলো ঢেকে নিবেন।

৬. ঠোঁট ফেটে গেলে বাচ্চাদের একটি টুথব্রাশে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে আলতো করে নিজের ঠোঁটে বুলিয়ে দিন। ঠোঁট নরম লাগবে।

৭. জুতার নিচের রাবারের অংশটি নোংরা হয়ে গেলে সাদা টুথপেস্ট নিয়ে টুথব্রাশে লাগিয়ে দাঁত মাজার মতো করে মেজে নিন। জুতা হয়ে যাবে ফকফকা সাদা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451