বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জেএমবির সামরিক শাখার দুই ‘সদস্য’ বগুড়ায় গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ জুলাই, ২০১৮
  • ৫১০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সামরিক শাখার দুই সদস্যকে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শনিবার রাত ১১টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার পৌওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় অস্ত্র ও গুলি উদ্ধারের তথ্যও দিয়েছে পুলিশ।

আজ রোববার সকালে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী গণমাধ্যমকে জানান, পুলিশ সদর দপ্তরের গোয়েন্দা (ডিবি) শাখা ও বগুড়া ডিবি পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ছোটচক গ্রামের রুবেল হোসেন (২৭) ও একই এলাকার পারচোকা গ্রামের আবদুল বারি (৩২)। এ সময় তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১২টি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451