শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জের ইটভাটা মালিককে দিনে দুপুরে কুপিয়ে ও জবাই করে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ জুলাই, ২০১৮
  • ৪৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের ইটভাটা মালিককে
সন্ত্রাসীরা দিনে দুপুরে কুপিয়ে ও জবাই করে নির্মমভাবে হত্যা করেছে।
রোববার দুপুরে গোপালগঞ্জ শহর থেকে ৫ কিঃমিঃ দক্ষিণ পশ্চিমে নড়াইল জেলার
নড়াগাতী থানার চরসিংগাতী গ্রামে ইটভাটার পাশের সড়কের উপর এ
ঘটনাটি ঘটে। নিহত আসাদুজ্জামান টিটো শরীফ (৪৪) শরীফ ব্রিকসের
মালিক ও গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকার মো: আয়েজ উদ্দিন শরীফের
ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ইটভাটার জমি নিয়ে টিটো শরীফের
সাথে গোপালগঞ্জের সীমান্তবর্তী চরসিংগাতী গ্রামের বক্কার চৌধূরী
গংদের বিরোধ চলে আসছিলো। শনিবার ওই জমি নিয়ে উভয় পক্ষ শালিশ
বৈঠক করে। রোববার সকালে টিটো শরীফ শ্রমিক দিয়ে ওই জমিতে
সীমানা বেড়াসহ অন্যান্য কাজ করে তিনি দুপুর ১২ টার কিছু পরে মোটর
সাইকেলে গোপালগঞ্জ শহরে ফিরছিলেন। তার ভাটার সামনে পুর্ব থেকে ওৎ
পেতে থাকা পলাশ চৌধুরীর নেতৃত্বে একদল সন্ত্রাসী টেটাবিদ্ধ করে
তাকে মোটর সাইকেল থেকে ফেলে দেয়। পরে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ও
জবাই করে হত্যা করে। এ সময় সন্ত্রাসীরা তার ডান হাতের কব্জি থেকে
বিচ্ছিন্ন করে মধুমতি নদী ঝাপিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে গোপালগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান,
গোপালগঞ্জ সদর থানার ওসি মো: মনিরুল ইসলাম, নড়াগাতী থানার ওসি
মো: আলমগীর কবিরসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
হত্যা কান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে গোপালগঞ্জ ও নড়াইল
পুলিশ যৌথ অভিযান পরিচালনা করছে বলে পুলিশ জানিয়েছে। তবে পুলিশ
এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451