বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ২১৪ বার পড়া হয়েছে
sdr

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় সড়ক সংস্কার ও
জলাবদ্ধতা নিরসনের দাবিতে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে
মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
শনিবার সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী,
কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার
সর্বস্তরের জনগণ অংশ নেয়। মানববন্ধন থেকে আগামী ৭দিনের মধ্যে
ভাঙ্গা চোরা সড়ক সংস্কারের উদ্যোগ নেয়া না হলে বৃহত্তর কর্মসূচী
ঘোষণা করা হবে।
ব্যবসায়ী ও সাংবাদিক জামাল উদ্দিনের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের
সহ-সভাপতি খন্দকার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা
হাবিবুর রহমান, শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি রেফাজ
আহমেদ মিলন, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির,
মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি সভাপতি মোশারফ
হোসেন সরকার, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শামীম, উপজেলা
ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল ফকির প্রমুখ। এসময় উপস্থিত
ছিলেন ডা: গোলাম মোস্তফা, শফিকুল ইসলাম মোড়ল, সারোয়ার আকবর,
আব্দুল লতিফ, রুহুল আমিন, বাবুল আহমেদ, নুরুল ইসলাম, রাজ্জাক,
নাসির, সিদ্দিক, ইদ্রিস, সোহাগ, জালাল শেখ, নজরুল ইসলাম, শেখ
জসিম ও জাহাঙ্গীর আলমসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।
মানববন্ধনে বর্ণমালা কিন্ডার গার্টেন, মোহাম্মদ আলী মাষ্টার
একাডেমী, চাইল্ড হুড একাডেমী, টাঙ্গাইল শাহিন ক্যাডেট স্কুল,
মেরিট একামেডীর শিক্ষার্থীরা ও শিক্ষকরা মানববন্ধনে অংশগ্রহন করেন।
মানববন্ধনে অংশ নিয়ে তারা দ্রুত সময়ের মধ্যে ভাঙ্গা চোরা সড়ক
সংষ্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবি জানান।

ব্যবসায়ী ও সাংবাদিক জামাল উদ্দিন জানান, দীর্ঘ কয়েক বছর যাবৎ
শ্রীপুরের বিভিন্ন আঞ্চলিক সড়ক ভেঙ্গে চুরে একাকার হয়ে গিয়েছে।
অন্যান্য সড়ক গুলোর মধ্যে মাওনা চৌরাস্তা-মাওনা বাজার-কালিয়াকৈর
সড়ক ও মাওনা-বারতোপা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এসড়ককে কেন্দ্র
করে প্রায় ১৫টি বেসরকারী হাসপাতাল, ১০/১২টি শিক্ষা প্রতিষ্ঠান,
কয়েক হাজার ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। দীর্ঘদিন
সংস্কার না হওয়ায়, ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সৃষ্ট জলাবদ্ধতায়
সড়কগুলো চলাচল অনুপযোগী হয়ে পড়ে সব সময়ই যানজট লেগে থাকে।
শিক্ষার্থীরা সঠিক সময়ে বিদ্যালয়ে যেতে পারে না, হাসপাতাল গুলোতে
রোগী আনা নেয়া করতে সমস্যা হয়, ওই সড়ক ব্যবহার করে গ্রাহক
(কাস্টমার) না আসায় সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের।
লোকসানের মুখে অনেক ব্যবসায়ী তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য
হচ্ছে। ভাঙ্গা চোরা সড়কের কারণে প্রায় সময়ই স্কুল কলেজ গামী
শিক্ষার্থীদের বহনকারী যান উল্টে আহত হওয়ায় ঘটনাও ঘটেছে। তাই
দ্রুততম সময়ের মধ্যে ওই সড়ক সংস্কারের দাবি জানান এলাকাবাসী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451